নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ‘দি পিস প্যালেস লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামিম, সাবেক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মাহবুবুর রহমান পীরসহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ।
ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।