সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১২:২৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১২:২৯:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ সকালে আকস্মিকভাবে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন।
 

শনিবার সকালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। আজ থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে।

 
স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজখবর নেন ও তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কিনা ও খাবারের মান কেমন তা জানতে চান। চিকিৎসকরা ঠিকমতো উপস্থিত হয়েছে কিনা তার খোঁজখবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আরো ২ জন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।


সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এরকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]