কুড়িগ্রামের রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১২:০৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১২:০৯:৪০ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় অদ্য ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- রৌমারী নওদাপাড়া এলাকার মোঃ শফিজল হক (৩২)।
 
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। 
 
এরই ধারাবাহিকতা রৌমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জনকে গ্রেফতার করেছে।
 
উক্ত বিষয়ে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]