কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১২:৫১:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১২:৫১:৫৬ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
এম এন জাকারিয়া খাঁন মুরাদ 


স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি কলেজের দুইটি ছেলে হোস্টেল ও দুইটি মহিলা হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরাও এতে যোগ দেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলটি ছিল সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মিলনমেলা। শিক্ষার্থীরা একসঙ্গে বসে ইফতার গ্রহণের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়।

এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রায় দুই শতাধিক পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগে উপস্থিত সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসঙ্গে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও সমাজের মানুষের পাশে দাঁড়াতে এমন মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]