​জামায়াতের উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১১:৩৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১১:৩৮:৪৬ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানাধীন ৩০ নং ওয়ার্ডের উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৩ মার্চ রোজ শুক্রবার, ২৩ রমজান বিকেল সাড়ে ৪ টায়  এই প্রোগ্রাম আয়োজিত হয়।

৩০ নং ওয়ার্ড সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রিয়াজের সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মু. বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর অফিস সম্পাদক জয়নুল আবেদীন, এয়ারপোর্ট থানা আমীর অধ্যাপক মাহফুজর রহমান আমিন, সাবেক কাউন্সিল নিয়াজ মাহমুদ বেগ অন্যান্য নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মু. বাবর বলেন, রমজান মাসে আল্লাহ তায়ালা মানবজাতির জন্য জীবন-বিধান হিসেবে কোরআন নাজিল করেছেন। 
আল্লাহর রাসূল সঃ রমজান শুরু হওয়ার ৩ মাস আগে থেকে এই বরকতপূর্ণ রমাদানের জন্য অপেক্ষা করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। রমাদান হলো কোরআন নাজিলের মাস। এই রমাদানের শিক্ষা হলো- কোরআনের আলোকে নিজেদের ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন  গঠন করতে হবে।  রমজানের  শিক্ষার আলোকে  বাকি এগার মাস জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ জীন ও মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য।

একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়ই ইবাদতের মধ্যে কাটাতে হবে। শুধু নামাজ রোজা করাই ইবাদত না। সুদ, ঘুষ, জেনা-ব্যাভিচার থেকে বেচে থাকা, মজুদদারি, কালোবাজারি, মালে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া সহ সমাজে সংগঠিত অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ করাও ইবাদত। 

তিনি আরও বলেন, ইবাদত করার জন্য প্রয়োজন ইবাদতের উপযুক্ত পরিবেশ। আর এই ইবাদতের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠানোর জন্য তিনি জনসাধারণের প্রতি আহবান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]