ইরানে মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৯:০৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৯:০৬:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের মাধ্যমে ইরানে ১৩ টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পাঠানো সহায়তার মধ্যে ওষুধ রয়েছে, যা প্রথমে আজারবাইজানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তা ইরান সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রণালয় আরো জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই সহায়তা পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রণালয়ের বিমান পরিবহন ব্যবস্থার মাধ্যমে ওষুধগুলো আজারবাইজানে পৌঁছে দেওয়া হয়েছে, সেখান থেকে তা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বড় ধরনের হামলার পর থেকে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়েছে। এসব হামলায় ১,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন।

এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]