কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০১:৪৬:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০১:৪৬:৪০ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৬নং ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে সরকার প্রদত্ত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের জন্য স্লিপ দেওয়া হচ্ছিল। এ সময় উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলীর ওপর হামলা চালায়।
 
পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।
 
এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান জানান, ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]