এনামুল আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উপশাখার প্রথম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার তালুকদার কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিবিপিএলসি সান্তাহার শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আতিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল মোত্তাকিন তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমদীঘি আইবিবিপিএলসি উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ রুহুল আমিন এবং সঞ্চালনায় সিনিয়র অফিসার শরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।