​রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১২:১৭:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১২:১৭:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে সাংবাদিকদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় এ আয়োজন করে রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)।
আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি আব্দুল মুগণী নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান। 

এছাড়া যৌথভাবে ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দীন এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা রাব্বানী অনুষ্ঠানের আয়োজন করেন।
দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকদের মৃত স্বজনসহ দেশজুড়ে সকল সাংবাদিক পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ সাংবাদিক ও সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশেষ দোয়া পরিচালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে)-নির্বাচিত সহ-সভাপতি মঈন উদ্দীন।
ইফতার মাহফিলে প্রায় অর্ধশত সাংবাদিক ছাড়াও স্থানীয় সাধারণ পথচারীরা অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে। #

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]