​ইমামদের নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ব্যতিক্রমী ইফতার মাহফিল

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১২:০৮:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১২:০৮:৩১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল মহানগরীর শতাধিক মসজিদের ইমাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেশন সেন্টারে এই অনুষ্ঠানে কয়েক’শ ইমাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিবর্গ অংশ নেন।

এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লুৎফুর রহমান ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ.কিউ.এম আব্দুল হাকিম মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ইসলামী ব্যক্তিত্ব মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, হাসপাতালের সাবেক এলএমসি চেয়ারম্যান প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, ফজলুল হক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আঃ রব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মতিউর রহমান, সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আঃ কুদ্দুস। আগত মেহমানদের ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপাতালের সিনিয়র অফিসার (প্রশাসন) আব্দুল রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অফিসার-১ (প্রশাসন) আশিকুল হায়দার মানিক।

অনুষ্ঠানে বক্তারা বরিশালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ সহ পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন, আলেমদের কর্পোরেট সুবিধা প্রদান, ইমার্জেন্সি সেবা আরো সহজলভ্য করা, গরীব রোগীদের জন্য আরো বেশি স্পেশাল ডিসকাউন্ট সুবিধা চালুর দাবি উত্থাপন করেন।

২৪ ঘন্টা আউটডোর সার্ভিস চালু, ইপিআই কেন্দ্র চালু, রমজানে পূরুষ ও মহিলাদের জন্য আলাদা তালিমুল কুরআনের ব্যবস্থা, অভিযোগ বাক্স দিয়ে তাৎক্ষণিক সমস্যা সমাধান সহ সার্ভিসের নানা দিক তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে হাসপাতালের প্রতিষ্ঠাতা শহীদ মীর কাসেম আলী সহ সকল শহীদদের জন্য, বাংলাদেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত শেষে সকল ইমামকে ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]