​লালমনিরহাটে ঈদের কেনাকাটায় মার্কেটে উপচে পড়া ভিড়, জমজমাট জুতার দোকান

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৯:১৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৯:১৪:০৮ অপরাহ্ন

মোঃ রুহুল আমিন রাসেল
লালমনিরহাট প্রতিনিধিঃ


আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে লালমনিরহাটের বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের কেনাকাটা করতে শহরের বড় বড় বিপণিবিতান ও মার্কেটগুলোতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ।

শিশু থেকে কিশোর, যুবক থেকে বৃদ্ধ—সবাই আনন্দমুখর পরিবেশে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে পোশাকের দোকানগুলোর পাশাপাশি জুতার দোকানগুলোতেও ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও স্যান্ডেল কিনতে অনেকেই জুতার দোকানগুলোতে ভিড় করছেন।

ক্রেতারা জানান, ঈদকে সামনে রেখে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও জুতা কিনতে মার্কেটে এসেছেন তারা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছেন সবাই।

অন্যদিকে ব্যবসায়ীরাও এবারের বেচাকেনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। জুতার দোকানদাররা জানান, ঈদকে সামনে রেখে তাদের দোকানেও ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের জুতা ও স্যান্ডেল কিনছেন ক্রেতারা।

তবে লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্সের কিছু বিক্রেতা জানান, অন্যান্য মার্কেটের তুলনায় তাদের এখানে এখনও তেমন সন্তোষজনক বিক্রি হয়নি। তারা আশা করছেন, ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই ক্রেতাদের উপস্থিতি বাড়বে এবং বেচাকেনাও বৃদ্ধি পাবে।

ব্যবসায়ীরা বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের ভিড় বাড়ছে। গত কয়েক দিনের তুলনায় এখন বিক্রি অনেক বেড়েছে এবং সামনে আরও বিক্রি বাড়বে বলে তারা আশাবাদী। ঈদকে ঘিরে ব্যবসা ভালো হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]