টঙ্গীর বস্তিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৮:৫৮:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৮:৫৮:৪৫ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— শাকিল, জয়, জাহিদ, হৃদয়, শান্ত, সোহাগ, মামুন, নাসির, খালিদ হাসান, শিবা, পারভেজ, মাসুম, কিরণ, মুক্তার, মাইনউদ্দিন রাব্বি ও জয় ওরফে মোটো জয়।

বৃহস্পতিবার ভোরে টঙ্গী পূর্ব থানার পুলিশের একটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও ব্যাংক মাঠ বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই ও মাদক কারবারে জড়িত সন্দেহে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় কয়েকজনের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]