জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে স্থান পেতাম না: এটিএম আজহার

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৮:০৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৮:০৩:২৬ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
রংপুর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লব না হলে ফাঁসির সেল থেকে আমি এই জাতীয় সংসদে স্থান পেতাম না। তিনি জুলাইযোদ্ধাদের পাশাপাশি নিজ নির্বাচনি এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা ভোট না দিলে আমি এখানে আসতে পারতাম না।

তিনি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।

এটিএম আজহার বলেন, জুলাইকে অস্বীকার করে জাতীয় সংসদ হতে পারে না।

তিনি বলেন, মরহুম খালেদা জিয়া আপাদমস্তক একজন দেশপ্রেমিক নারী ছিলেন। একসঙ্গে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি। তিনি দেশের স্বার্থের বাইরে অন্যকোন চিন্তা করেননি। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হয়েছে, তিনি আপসহীন ছিলেন, দেশ থেকে বিতাড়িত হননি।

এটিএম আজহার বলেন, আমরা যারা একসঙ্গে জেলে ছিলাম, আমাদের নেতা, তারা আজ দুনিয়ায় নেই। তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন, সাবেক আমির ও সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। আমাকে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল, যেটাকে পরে ‘মিসকারেজ অব জাস্টিজ’ বলা হয়েছে। একইকারণে মিথ্যা মামলায় মাওলানা নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। মিথ্যা প্রপাগান্ডা ও মিথ্যা নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে।

তিনি পৃথিবী পরিচিতি কোরআনের পাখিখ্যাত আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর কথা স্মরণ করে বলেন, তাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভুল অথবা বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। একইভাবে বিদায় নেওয়া দলের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মাওলানা আব্দুস সুবহান সহ অন্যান্য নেতা এবং জুলাইযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের মাগফিরাত কামনা করেন তিনি।
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]