নির্বাচনে জামায়াত আমিরের খরচের বিস্তারিত তথ্য প্রকাশ

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৭:২০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৭:২০:৪৭ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয় বিবরণী অনুযায়ী, নির্বাচনে প্রচারণার জন্য খরচ হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহনে ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভা আয়োজনের জন্য ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্প পরিচালনায় ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা।

এছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণায় খরচ হয়েছে ৭১ হাজার ৬০ টাকা। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকায়।

ঢাকা-১৫ আসনের ভোটে জয়ী হয়েছেন শফিকুর রহমান। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করার সীমা রয়েছে। তার হিসাব অনুযায়ী, ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। অর্থাৎ শফিকুর রহমান তার নির্ধারিত ব্যয়সীমার মধ্যে থেকে ভোটের ব্যয় সম্পন্ন করেছেন।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]