সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৪:০৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৪:০৪:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দল। জাতীয় সংসদের প্রথম দিনেই এ অক আউটের ঘটনা ঘটলো। বিরোধীদলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাতীয় সংসদের বক্তব্য দেওয়ার বিষয়টিকে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতির সংসদে প্রবেশের ঘোষণা দেওয়ার সাথে সাথে বিরোধীদের সদস্যরা চেয়ার থেকে দাঁড়িয়ে এর প্রতিবাদ করে। এ সময় তারা 'জুলাইয়ের সাথে গাদ্দারী চলবে না' শিরোনামের একটি লাল রঙের কার্ড প্রদর্শন করেন।

 
সংসদে রাষ্ট্রপতি প্রবেশের সাথে সাথে সংসদ নেতা সহ সরকারি দলের সকল সংসদ সদস্যরা দাঁড়িয়ে পড়লেও এ সময় বিরোধী দলীয় সদস্যরা প্রতিবাদের অংশ হিসেবে সংসদের নিজ চেয়ারে বসে বসে পড়েন। এ সময়ে বিউগলে জাতীয় সংগীত বাঁচতে থাকলেও জামাত ইসলামির সংসদ সদস্যের একটি অংশ চেয়ারে বসেই ছিলেন। অবশ্য তখন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদের কর্মকর্তারা জাতীয় সংগীত এর বিষয়টি ইঙ্গিত করে তাদের দাঁড়ানোর অনুরোধ করেন। এ সময় কেউ কেউ দাঁড়িয়ে ছিলেন কেউ কেউ বসেছিলেন।


পরে রাষ্ট্রপতি সংসদে তার বক্তব্য দেওয়া শুরু করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। একপর্যায়ে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধীদলীয় সদস্যদের চুপ থাকার অনুরোধ করেন। রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিষয়টি সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে তিনি বলেন, আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোন দৃষ্টান্ত স্থাপন করবেন না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]