নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার অভয়নগর থানাধীন ইছামতী এলাকা থেকে ১২(বার)টি ককটেল বোমাসহ একজন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ।
যশোর জেলার অভয়নগর থানাধীন ইছামতী এলাকা থেকে ১২(বার)টি ককটেল বোমাসহ একজন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ।
র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ই মার্চ ২০২৬ ইং তারিখ, বিকেল ১৫:০০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন ইছামতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুকৌশলে কালো পলিথিনে রক্ষিত অবস্থায় ক) ১২ (বার)টি ককটেল বোমাসহ আসামি ১। মোঃ আজিজুল শেখ @ আজিমুল শেখ (২৭), পিতা: সভারত শেখ, মাতা : মিরা বেগম, সাং: ইছামতী, থানা: অভয়নগর, জেলা: যশোরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ১২ (বার)টি ককটেল বোমা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যশোরের অভয়নগর থানায় ধৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, র্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।