জ্বালানি ট্যাংকে হামলার পর বাহরাইনে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০২:৪৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০২:৪৭:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি ট্যাংকে হামলার ঘটনার পর বাহরাইনের কিছু এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। উপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটাতে ইরান যে অভিযান চালাচ্ছে, তার মধ্যেই বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

মানামা থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় থাকা জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয় মুহাররাক এলাকার তিনটি অঞ্চলের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। সেখান থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে বাসিন্দাদের সুরক্ষার জন্যই এ সতর্কতা জারি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]