লেবাননের বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:৩০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:৩০:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বৈরুতের মধ্যাঞ্চলীয় সমুদ্র উপকূলে ইসরাইলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২১ জন। বৃহস্পতিবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলি সেনাবাহিনী পৃথকভাবে জানিয়েছে, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নতুন করে অভিযানের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।

স্থানীয় গণলমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে, মধ্যাঞ্চলীয় বৈরুতে হামলার পর সমুদ্র উপকূলীয় এলাকায় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, একটি গাড়ি লক্ষ্য করে হামলা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের রামলেট আল-বায়দায় ইসরাইলি হামলায় প্রাথমিকভাবে সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি রাজধানীর কেন্দ্রস্থলে তৃতীয় হামলা। ইসরাইল বারবার বৈরুতের দক্ষিণ শহরতলিতেও হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর ১০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরেও হামলা করেছে ইসরাইল। যার মধ্যে রয়েছে তাইবেহ, আল-সুলতানিয়া এবং টায়ার শহরের কাছে কানা।

হিজবুল্লাহ বৃহস্পতিবার ভোরে জানিয়েছে, তারা তেলআবিবের শহরতলিতে একটি ইসরাইলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]