স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:০০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:০৬:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া প্রথম বক্তব্যে ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন-সংগ্রামে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 
পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন তিনি। স্মরণ করেছেন তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কথা।


‘দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি’— বললেন প্রধানমন্ত্রী। এরপর খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

 
দল-মতনির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন বলে জানালেন প্রধানমন্ত্রী। বললেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এর জন্য প্রয়োজন সবার সহযোগিতা।

 
স্বনির্ভর দেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে
না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]