কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবীর মহুরী নিহত

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:৪১:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:৪১:১০ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী এক আইনজীবী সহকারী (মহুরি) নিহত হয়েছেন।
 
বুধবার সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম।
 
নিহত মোঃ আমিনুল ইসলাম (৪৫) কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের নওয়াবস গ্রামের হায়দার আলীর ছেলে।
 
ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন বলেন, মোঃ আমিনুল ইসলাম বাইসাইকেল নিয়ে কুড়িগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন। পথে জজ কোর্ট মোড়ে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।
 
এতে মোঃ আমিনুল ইসলাম গুরুতর আহত হন। তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]