​চট্টগ্রামেন৩ কোটি টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৭:০৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৭:০৩:৫৭ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের পটিয়ায় ইন্দ্রপুল লবণ মিল শ্রমিকের প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে সমিতির ক্যাশিয়ার মো: শামীম। আজ বুধবার সকাল থেকে লবণ শিল্পের কারখানাগুলো বন্ধ রেখে  শ্রমিকরা কর্মবিরত পালন করেন। খবর পেয়ে বেলা ২টার দিকে পটিয়া  থানার পুলিশের একটি টিম ছুটে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইন্দ্রপুল লবণ শিল্পের প্রায় ৪০টি কারখানায় লবণ ক্রাসিং (প্রক্রিয়াজাত) বন্ধ রয়েছে। তবে কারখানাগুলো পুনরায় চালু করতে মালিক, শ্রমিক ও পুলিশ যৌথভাবে চেষ্টা চালাচ্ছেন।

জানা গেছে, পটিয়া ইন্দ্রপুল লবণ শিল্পে প্রায় ৪০টি কারখানা রয়েছে। কাঁচা লবণ সংগ্রহ করে এখানে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। এখানকার শিল্প কারখানায় প্রায় ১২০০ শ্রমিক রয়েছে। শ্রমিকদের কল্যাণে একটি সমিতিও রয়েছে। এ সমিতির সদস্যদের থেকে প্রতিদিন টাকা সংগহ একটি ব্যাংকে রাখা হয়। সংগহকৃত টাকা প্রতি বছরের ২০শে রমজান সদস্যদের দেওয়া হয়।   সমিতির হাতেগোনা কয়েকজনকে কিছু টাকা দিয়ে প্রায় তিন কোটি নিয়ে উধাও হয়ে যায় সমিতির ক্যাশিয়ার মো: শামীম।

পটিয়া লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুজ হক আল্লাই জানান, ইন্দ্রপুল লবণ মিল শ্রমিক সমিতির টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হয়ে যাওয়ায় ক্ষোভে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। যার কারণে সকাল থেকে লবণ মিল কারখানা বন্ধ রয়েছে। বিষয়টি সমাধান করতে মালিক, শ্রমিক ও পুলিশের সঙ্গে বৈঠক চলছে। 

পটিয়া থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হওয়ায় অন্য শ্রমিকরা কাজে যোগ দেয়নি। এ কারণে কারখানা বন্ধ।  থানায় কোন অভিযোগ হয়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]