রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় র‌্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালতে ০৪ টি প্রতিষ্ঠানে ১,৫০,০০০/- টাকা জরিমানা।

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৫:১১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৫:১১:৪৪ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক​


রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় র‌্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালতে ০৪ টি প্রতিষ্ঠানে ১,৫০,০০০/- টাকা জরিমানা।
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারী এবং অবৈধ মজুতদারিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
 
 এরই ধারাবাহিকতায় ইং ১১/০৩/২০২৬ তারিখ সদর কোম্পানী, র‌্যাব-১৩, রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর মহানগর যৌথভাবে কোতয়ালী পায়রা চত্বর ও জাহাজ কোম্পানীর মোড় এলাকায় সকাল ১১.৩০ ঘটিকা হতে দুপুর ০২.৩০ ঘটিকা পর্যন্ত  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। উক্ত ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মোড়ক বিহীন পণ্য বিক্রয়ের 
অপরাধে ০৪টি প্রতিষ্ঠান ১। টপটেন মার্টকে ৫০,০০০/-টাকা ২। ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০,০০০/- টাকা ৩। রয়ালিটি মেগামলকে ৩০,০০০/-টাকা এবং ৪। নিশাত বেনারশীকে ২০,০০০/-টাকা সর্বমোট ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা করা হয়।
 
এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]