নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৪:০৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৪:০৭:০১ অপরাহ্ন
 

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মাঠ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
 
এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আবদুল্লাহ আল মামুন, সমবায় অফিসার মাহাবুবুব ইলাইহীসহ প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচি জনগণকে দুর্যোগ মোকাবিলায় আরও সচেতন ও প্রস্তুত হতে সহায়তা করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]