র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ‘এবাদত হোসেন’ গ্রেফতার

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৪:০৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৪:০৩:৩২ অপরাহ্ন
র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেনীর ছাত্রীকে
অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ‘এবাদত হোসেন’ গ্রেফতার

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস
ভাবে কাজ করে যা”েছ।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন নোয়াবাদী
এলাকার বাসিন্দা এবং মেরাশানী পলিটেকনিক একাডেমির দশম শ্রেনীর ছাত্রী। ভিকটিম স্কুলে আসা
যাওয়ার পথে ০১নং বিবাদী এবাদত হোসেন (নিরব) প্রায় সময় কু-প্রস্তাব দিয়ে নানা ভাবে উত্যক্ত করত।
ভিকটিম উক্ত কু-প্রস্তাব ও উত্যক্তের বিষযে তার মাকে জানালে তার মা গ্রামের মুরুব্বিদের এবং ০১নং
বিবাদীর আত্মীয় স্বজনকে জানালে তার কোন প্রতিকার পাননি। ঘটনার দিন গত ২৪/০৭/২০২৫ খ্রি.
তারিখ আনুমানিক সন্ধ্যা ১৯.৪৫ ঘটিকার সময় ভিকটিম বসত ঘর হতে বাহির হলে ০১নং বিবাদী ও তার
সহযোগীরা দলবদ্ধ হয়ে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ভিকটিম চিৎকার করলে
তার মা দৌড়ে ঘর হতে বের হয়ে তাদের বাধা দিলে বিবাদীরা ভিকটিমের মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে
ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমের পরিবার ধারণা করেন যে, ০১নং বিবাদী
ভিকটিমকে অজ্ঞাত ¯’ানে নিয়ে শারীরিক নির্যাতনসহ ভিকটিমের ই”ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ
করছে। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় একটি মামলা
দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে
এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এর একটি
আভিযানিক দল গত ০৯ মার্চ ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়ীয়া
জেলার বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান
পরিচালনা করে বিজয়নগর থানার মামলা নং- ০৪, তারিখ- ০১/০৮/২০২৫, ধারা- ৭/৯(১)/৩০ নারী ও শিশু
নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৩ ইং) এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেনীর
ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারক...ত
আসামি- এবাদত হোসেন @নিরব (২৫), পিতা- শাহআলম মীর, সাং- নোয়াবাদী, থানা- বিজয়নগর,
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

৪। পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলার
বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯
এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]