কাউখালীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:৫২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:৫২:৩৫ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের  অভিযানে  ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার। 
 
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই বিপ্লব বিশ্বাস ও এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে  বিশেষ অভিযান পরিচালনা করে, মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের আইনুল হকের ছেলে মোঃ হাসান (২৭)কে চিরাপাড়া গ্রামের আমতলা নামক স্থানে থাকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে ।
 
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, ইয়াবা ব্যবসায়ী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (১১ মার্চ)  আসামিকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]