​জামালপুরে পুলিশ সুপার ড.চৌধুরী মোঃ যাবের সাদেককে বিদায় সংবর্ধনা

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:৪৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:৪৭:১৩ অপরাহ্ন

মোঃরাকিব হাসান,স্টাফ রিপোর্টার, জামালপুর |

জেলা প্রশাসন, জামালপুরের উদ্যোগে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুপ আলী।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং জামালপুর জেলায় দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের প্রশংসা করেন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সফলতা ও মঙ্গল কামনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]