ইরানের ‘মাইন-পাতা নৌযান ধ্বংস’ করছে যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:২৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:২৯:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন-পাতা নৌযান ধ্বংস করেছে তারা। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে, মঙ্গলবার সিএনএন জানায়, ইরান সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে।


বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালী দিয়ে যায় এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এই সপ্তাহের শুরুতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণ অব্যাহত থাকলে তারা ‘এক লিটার তেলও’ এই অঞ্চল ছেড়ে যেতে দেবে না।
 

এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, ইরান যদি সত্যিই হরমুজ প্রণালিতে মাইন বসিয়ে থাকে—যদিও এ বিষয়ে নিশ্চিত তথ্য এখনো নেই—তাহলে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়া উচিত। অন্যথায় তেহরানকে ‘নজিরবিহীন’ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন
 
তিনি। তবে ইরান যদি বসানো মাইন সরিয়ে নেয়, সেটিকে তিনি সঠিক পথে বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তবে ওই পরিণতি কী হতে পারে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি।

পোস্টে তিনি আরো বলেন, হরমুজ প্রণালীতে মাইন পাতার চেষ্টা করা যে কোনো নৌকা বা জাহাজকে ‘স্থায়ীভাবে নিশ্চিহ্নে’ যুক্তরাষ্ট্র সেই প্রযুক্তি ব্যবহার করবে যেটা তারা মাদক পাচারকারীদের ক্ষেত্রে করে আসছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]