রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১২:৪৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১২:৪৭:৪২ অপরাহ্ন
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:আইয়ুব চৌধুরী,,
 
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে রাজস্থলী উপজেলা পাহাড়ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি প্রস্তুতির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। যেকোনো দুর্যোগের সময় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল আল মাসুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডা. নিজাম উদ্দীন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নোমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, রাজস্থলী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভায় ভূমিকম্প, পাহাড়ধস ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]