পাবনার সাঁথিয়ায় উপজেলায় ভোক্তা অধিকারের অভিযানে এক বাসা থেকে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১২:৪৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১২:৪৪:৪৮ অপরাহ্ন
 
( সুমন মন্ডল পাবনা প্রতিনিধি ) 

পাবনার সাঁথিয়ায় উপজেলায় ভোক্তা অধিকারের অভিযানে এক বাসা থেকে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আলাউদ্দিন আলী নামের এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার (১০ মার্চ) তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অভিযোগে উপজেলার ধুলাউড়ি নতুন পাড়ায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং উদ্ধারকৃত তেল লিটার প্রতি ১০০ টাকায় ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ধুলাউড়ি বাজারের তেল ব্যবসায়ী আলাউদ্দিন আলী জ্বালানি তেল (ডিজেল) তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। এই সংবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় র‌্যাব সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই ব্যবসায়ী জ্বালানি তেল (ডিজেল) তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। এ খবরে অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]