রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১১:১৯:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১১:১৯:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীকে সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। গত রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়।

 
আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]