তেলের দাম নিয়ন্ত্রণে ইতিহাসে সবচেয়ে বড় মজুদ ছাড়ের প্রস্তাব আইইএ’র

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রভাবে তেলের বাজারে দাম বাড়ায় তা স্থিতিশীল করতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের ইতিহাসে সর্ববৃহৎ তেল মজুদ ছাড়ের প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে। এএফপি জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে হামলার পর আইইএ’র সদস্য দেশগুলো বাজারে ১৮২ মিলিয়ন ব্যারেল তেল ছেড়ে দিয়েছিল। এবার প্রস্তাবিত মজুদ ছাড়ের পরিমাণ তার চেয়েও বেশি হতে পারে।

জার্নালের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আইইএ’র ৩২টি সদস্য দেশের জ্বালানি কর্মকর্তাদের জরুরি বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। আশা করা হচ্ছে, বুধবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]