ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানাল উত্তর কোরিয়া

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:৪১:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:৪১:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অবৈধ’ হামলার নিন্দা জানিয়েছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পিয়ংইয়ং খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে ইরানের ‘অধিকার ও পছন্দকে’ সম্মান করে। খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগের প্রতি সমর্থন ঘোষণা করছে এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অবৈধ’ আক্রমণের নিন্দা জানাচ্ছে।

মুখপাত্র বলেন, ‘আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি, যারা ইরানের বিরুদ্ধে বেআইনি সামরিক আক্রমণ চালিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি নষ্ট করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা বৃদ্ধি করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]