সাংবাদিক ইউনিয়ন ফেনীর ইফতার মাহফিল

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:৩৮:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:৩৮:২৯ পূর্বাহ্ন


জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি

সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। সাংবাদিক ইউনিয়ন ফেনী’র সভাপতি সিদ্দিক আল মামুন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মনিরা হক, জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ ফেনী কার্যালয়ের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. নবী নেওয়াজ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, পৌর বিএনপির সদস্যসচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, জেলা খেলাফত মজলিসের সহ- সেক্রেটারী মাওলানা আজিজ উল্যাহ আহমদী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নাদের চৌধুরী প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শর্শদী মাদরাসার মুহতামিম মাওলানা ঈসমাইল হায়দার। এসময় প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, আমি সাংবাদিকসহ প্রশাসনের সহযোগিতা চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন কর্মী হিসবে প্রশাসনকে আশ্বস্ত করত চাই, আগামীর ফেনীতে কাউকে চাঁদাবাজি ও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আর দেওয়া হবে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]