কেন্দুয়ায় কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১০:৪১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১০:৪১:১৪ অপরাহ্ন


স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মুজাহিদ (২২) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুজাহিদ ময়মনসিংহের আনন্দমোহন কলেজের ছাত্র ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি সিএনজি চালাতেন। মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে রান্নাঘরের বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

কেন্দুয়া থানার (এসআই) বিপুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]