​পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা মোবাইল এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১০:০৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১০:০৮:৩৭ অপরাহ্ন

মোঃ রাকিব হাসান,জামালপুরঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা মোবাইল এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ )বিকাল শহরের ফুট জোনে আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন জামালপুর জেলা মোবাইল এসোসিয়েশনের সভাপতি মোঃ জুয়েল রানা। 
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় এক ধর্মীয় আলেম।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস এই ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
ইফতার মাহফিলে জামালপুর জেলা মোবাইল এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]