রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৬:০৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৬:০৩:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও উত্তরপাড়া এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন চারিগাঁও উত্তরপাড়ার মো. সোহেল (৩০) এবং নরসিংদী জেলার মাধবদী উপজেলার ভোগীরথপুর এলাকার মো. রেজাউল ভূইয়া (৪৫)।


আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি দল চারিগাঁও উত্তরপাড়ায় নাজমুল ইসলামের রিকশা গ্যারেজে বিশেষ অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]