কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩ পিস্তলসহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:৩৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:৩৫:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
 
সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও মনির হাওলাদার (৪২)।
 

ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি জরিফ মিয়া ওরফে কালা জরিফের হাসনাবাদ সুপার মার্কেটের একটি ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে তিনটি
 
পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, পলাতক আসামি জরিফ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধারায় আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]