এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:১২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:১২:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই। সাগর পথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে নৌপথে পরিবহণ খরচ বাড়বে। তবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এম এ রুপ জুনিয়র স্কুল মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

 
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনের এক মাসের মাথায় প্রতিশ্রুতির বাস্তবায়ন স্বরূপ ফ্যামিলি কার্ড দুস্থ মহিলাদের হাতে আজকে তুলে দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের দলীয়করণের সুযোগ রাখা হয়নি।

 
বাণিজ্য মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধ্যাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান না হলে মানুষের ক্রয় ক্ষমতা থাকে না, দারিদ্র্য বাড়ে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছি।

 
জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার।

 
এদিকে, সুনামগঞ্জের ১২ উপজেলার মধ্যে শুধু একটি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়।

উপকারভোগী রিতা বেগম, কার্ড পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]