ভোলা-চরফ্যাশন সড়কে বাস-সিএনজি চলাচল স্বাভাবিক

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:১৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:১৬:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভোলায় বাস ও সিএনজি স্টেশন নির্ধারণকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় গতকাল ৯ মার্চ সোমবার ঘণ্টাব্যাপী বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক চলছে বাস ও সিএনজি।

 
বাস শ্রমিক ইউনিয়ন ভোলা জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, চরফ্যাশন থেকে বাস ও সিএনজি ছাড়ার স্থান নিয়ে উভয় গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সোমবার দুপুরে চরফ্যাশনের ডাইরেক্ট বাস কাউন্টারে সিএনজি চালক ও বাস শ্রমিকদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সিএনজি চালকরা বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর করে ৫ জন বাস শ্রমিককে আহত করে। এর বিচারের দাবিতে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়।


এদিকে সিএনজি মালিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান হামলার ঘটনা অস্বীকার করে বলেছেন, বাস শ্রমিকরা ভোলা চরফ্যাশন সড়কে সিএনজি চলাচল করতে দিচ্ছে না। যার কারণে এ ধরনের উত্তেজনাকর ঘটনা ঘটেছে। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে এখন বাস-সিএনজি স্বাভাবিকভাবে চলাচল করছে।

 
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, বাস শ্রমিক ও সিএনজি চালকদের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে বাস শ্রমিকরা সড়ক অবরোধ করলে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]