জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে পাকুন্দিয়ায় আগুন নেভানোর মহড়া

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০১:০৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০১:০৮:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইদ্রিস আলী সরকার, চরফরাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অনেক সাধারণ মানুষ এতে অংশ নেয় এবং কীভাবে সিলিন্ডার গ্যাসের আগুন নেভানো যায় সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]