গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০১:০১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০১:০১:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় আইরমারি ব্রিজের নিচ থেকে প্রায় ৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্থানীয় পথচারীরা ব্রিজের পাশেই লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য হেফাজতে নেয়।

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের ওপর একটি অটোরিকশার সিট ও কম্বল পাওয়া গেছে। এ কারণে স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি কোনো ভ্যান বা অটোরিকশার চালক হতে পারেন। গভীর রাতে বা ভোরের দিকে দুর্বৃত্তরা তার যানবাহন ছিনতাই করে তাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 
স্থানীয়রা জানান, চাঁচকৈড়ের বড় হাটকে কেন্দ্র করে ভোররাত থেকেই ওই সড়কে বিভিন্ন মালবাহী গাড়ি ও যানবাহন চলাচল শুরু হয়। সেই সময়ের মধ্যেই ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করছেন।

 
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]