নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ৮-এপিবিএন-এর কনফারেন্স রুমে ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, সভায় ব্যাটালিয়নের গত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক কল্যাণ, অপরাধ পরিস্থিতি ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং এসব কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত এফডিএমএন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি মাদক উদ্ধারসহ বিভিন্ন আভিযানিক কার্যক্রম জোরদার করা এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।