আগুনে পুড়ে নিঃস্ব কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন- তথ্য প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১২:৩১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১২:৩১:০৯ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার
 
ময়মনসিংহের- নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের জয়রামপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কৃষক আব্দুস সাত্তারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
 
খবর পেয়ে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন- ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
 
রবিবার (৮ মার্চ) দুপুরে- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ সহায়তা তুলে দেন।
 
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশনায় আব্দুস সাত্তারের পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, শুকনো খাবার ও একটি কম্বল দেওয়া হয়।
 
স্থানীয় সূত্রে জানাযায়- শনিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নি-কাণ্ডের সূত্রপাত হয়। এতে আব্দুস সাত্তারের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়ে এবং সামনে ঈদের স্বপ্ন বিলীন হয়ে যায়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, ‘তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান উজ্জ্বল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পিও মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মাহবুব আলম রবিন, আতিক আনিসুর রহমান বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]