ঈদের ছুটিতেও সচল থাকবে কাস্টমস স্টেশন

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১২:১৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১২:১৮:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত বন্ধের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সচল রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে এনবিআরের কাস্টমস নীতি শাখা।

 
আদেশের কপি চট্টগ্রাম কাস্টমস হাউসসহ দেশের সব কটি শুল্ক স্টেশনের কমিশনারের কাছে পাঠানো হয়েছে।


এতে বলা হয়েছে, আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে সীমিত আকারে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 
আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে।
 

গত ৪ মার্চ বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ঈদের ছুটির মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোর কার্যক্রম চালু রাখার ব্যাপারে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ জানিয়ে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এনবিআর কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সচল রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]