​বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০১:১৭:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০১:১৭:০০ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি 

বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতির বিরুদ্ধে এক নারীকে মারধর,শ্লীলতাহানী ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ মার্চ) বিকালে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যপারে ভূক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারকে আসামী করে সোমবার (৯ মার্চ) বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় স্থানীয় বিএনপির দুই গ্রুপের একাংশের নেতা শাহ আলম শিকদারের সঙ্গে কাজ না করায় তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এবং তার সঙ্গে লেনদেভুক্তভোগী রাজিয়া সুলতানা জানানন নিয়েও পূর্ব 
বিরোধ রয়েছে।

তিনি আরও বলেন, শনিবার বিকালে শাহ আলম শিকদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ঘরে ঢুকে ছোট মেয়ে মাইসা (৯)-র হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলে এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড ছিনিয়ে নেয়।
এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারাসহ শ্লীলতাহানি (যৌনপীড়ন)
করেন এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান। 

এ বিষয়ে অভিযুক্ত উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম শিকদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

ভুক্তভোগী রাজিয়া সুলতানা প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর শাহ আলম সিকদারের বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে  ফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]