​ময়মনসিংহ জেলা প্রশাসকের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সালাহ উদ্দিন

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১২:৫৫:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১২:৫৫:০৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে জেলা প্রশাসকের বাসভবনে পবিত্র রমজান উপলক্ষে
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্‌ ফারাহ শাম্মী এনডিসি এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা ও বিভিন্ন উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]