ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাজ্যে বড় ধরনের মুদ্রাস্ফীতির আশঙ্কা

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৮:১৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:১৬:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির নতুন ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব ইতোমধ্যে ইউরোপের শেয়ারবাজারে দেখা যেতে শুরু করেছে। খবর আলজাজিরার।

সকালে লেনদেন শুরুর পর যুক্তরাজ্যের প্রধান শেয়ারসূচক এফটিএসই-১০০ প্রায় ২০০ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমে যায়। জার্মানির ডিএএক্স সূচকে পতন আরো বেশি, যা প্রায় ২ দশমিক ৩ শতাংশ নেমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, সংঘাতের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা এখন সুদের হার বৃদ্ধির সম্ভাবনা হিসাবের মধ্যে আনছেন।

আগামী সপ্তাহ বা মাসগুলোতে এ বিষয়ে ব্যাংক অব ইংল্যান্ডের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুদের হার বাড়লে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের জন্য ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
 
এদিকে সংকট শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য সরকারের বন্ডের সুদের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সরকারের দৈনন্দিন আর্থিক ব্যবস্থাপনা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]