ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা আদায়, সাবেক ওসি কারাগারে

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৮:১০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:১০:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতাকে গ্রেপ্তারের পর ক্রসফায়ারের হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আবু হেনা সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আলমগীর হোসেনকে ২০২২ সালে সরকার বাধ্যতামূলক অবসর দেন। তার বাড়ি বরিশালে হলেও তিনি দ্বিতীয় বিয়ে করে বগুড়া শহরের খান্দার এলাকায় বসবাস করেন।

মামলা সুত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক উজ্জ্বলকে ২০১৬ সালে ২৪ ফেব্রুয়ারি শাজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন আতাইল চৌরাস্তা থেকে গ্রেপ্তার করে । ওই রাতেই তাকে ক্রস ফায়ারের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে । জীবন বাঁচাতে উজ্জ্বল লোক মারফতে ওসি আলমগীরকে ৩ লাখ টাকা দেন। পরদিন বিস্ফোরকদ্র্য আইনে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

এ বিষয়ে উজ্জল বলেন, ২০২৪ সালে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসি আলমগীর হোসেন তার কাছে ক্ষমা চান। এবং টাকা ফেরত দিতে চান বলে জানান। পরে আর টাকা ফেরত দেননি। এ কারণে তিনি আদালতে মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]