মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৭:৫৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৭:৫৮:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল (২৭)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ০৯/০৩/২০২৬ তারিখ আনুমানিক ১৫.৪০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানার মামলা নং-১৬(২)১৮, জিআর-১৭২/১৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ২২(গ) ধারায় ০২ বছর সশ্রম কারাদন্ড এবং ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম  কারাদন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল (২৭), পিতা-মৃত নুরু আকন, সাং-বানিয়া বাড়ি, উত্তর বালাশুর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]