হিজলা প্রতিনিধিঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এ-র নেতৃত্বে ৯ মার্চ ভোর ৬টা থেকে মৎস্য অধিদপ্তর হিজলার মেঘনা নদীতে রাতভর অভিযানে ১টি পাঙ্গাশের পোনা ধরার চাঁই ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল সহ ১৪ জন জেলেকে আটক করা হয়েছে।৪ হাজার টাকা করে ১০ জন কে এবং ২ হাজার করে ০৪ জন কে মোট ৪৮ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিসট্রেট অভ্র জ্যোতি বড়াল।